আল্লাহই আমাদের জন্য যথেষ্ট: অনন্ত জলিল
‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী।’ পবিত্র কোরআনের এই বাণী স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি টিআরপির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা। ....
